শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

রাজশাহীতে আরএমপি ডিবি’র অভিযানে ১০ জুয়াড়ি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১০ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

আটককৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মৃত আনোয়ারের ছেলে মো: মামুনুর রশীদ (৪২), মৃত লুৎফর মন্ডলের ছেলে শিওন (২৮), মো: নাজিম উদ্দিনের ছেলে মিনারুল ইসলাম, মো: মমিনের ছেলে মো: আমিনুল ইসলাম শান্ত (২৬), নজরুল ইসলামের ছেলে মো: মনিরুল ইসলাম নয়ন (৩৬), নওশাদের ছেলে মো: রুমন (১৭), একই থানার বহরমপুর অচিনতলার মো: হাসান আলীর ছেলে মো: তুহিন (৩৬), মৃত তমির উদ্দিন কালুর ছেলে মো: মানিক (৪০), মো: আবু সাঈদের ছেলে মো: ছায়েম আহম্মেদ শুভ (২০) ও বহরমপুর ব্যাংক কলোনীর মৃত আনিছুর রহমানের ছেলে মো: আশরাফুল ইসলাম (৩৮)।

 

ঘটনা সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১১:১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার বহরমপুর মোড়ে একটি ইন্টারনেটের অফিস কক্ষে কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে।

 

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম লাবীব ইন্টারনেটের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

 

আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991