সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রাজশাহীতে কাঁচা আমের জিলাপি তৈরীতে ব্যাপক আলোচনায় আসায় ভেজাল খাদ্য বিরোধী অভিযান গোয়েন্দা পুলিশের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে উপশহর নিউমার্কেট এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেছে।

ঘটনাসূত্রে জানা যায়, উপশহর নিউ মার্কেট এলাকায় রসগোল্লা মিষ্টি দোকান কাঁচা আমের জিলাপি তৈরী করে ব্যাপক আলোচনায় আসে। কিন্তু তারা জিলাপিতে ময়দা, মসুরডাল, মুগডালসহ বিভিন্ন প্রকার পাউডার ও রাসায়নিক কালার ফুড গ্রেইন ব্যবহার করে জিলাপি তৈরী করছিলো।

মহানগরীর সাধারণ ভোক্তা ও নাগরিক সমাজের এমন মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আজ ১৫ এপ্রিল, ২০২২ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পরিচালক বিএসটিআই রাজশাহী জনাব দেবব্রত বিশ্বাস, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, রাজশাহী জনাব হাসান আল-মারুফের নেতৃত্বে অফিসার ফোর্সসহ রসগোল্লা নামক মিষ্টির দোকানে যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জিলাপিতে আমের বিষয়ে দোকান মালিক জানান, আমের তৈরী জিলাপিতে খুবই সামান্য পরিমাণ গাছ থেকে ঝড়ে-পরা ছোট আমের পেস্ট ব্যবহার করে। তারা যে জিলাপি তৈরী করে তা প্রচারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ সময় রসগোল্লা দোকানের মালিক, গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, বিএসটিআই কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা, সাধারণ জনগন, আগত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে তার ভুল স্বীকার করেন।

তারা ভবিষ্যতে এরুপ অন্যায় অপরাধ করবে না বলেও স্বীকারোক্তি প্রদানপূর্বক ক্ষমা প্রার্থনা করে।

রসগোল্লা দোকানের মালিক তার অপরাধমূলক কর্মকান্ডের জন্য ক্ষমা প্রার্থনা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারার অপরাধ হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, রাজশাহী এর সহকারী পরিচালক হাসান আল-মারুফ অপরাধ বিবেচনা করে রসগোল্লা দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত, ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্যপণ্য বিক্রয় নির্মূল করার লক্ষে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991