শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রাজশাহীতে গান পাওডার ও বিস্ফোরকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪১১ বার পঠিত

ফারুক হোসেন রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর চারঘাট উপজেলায় গান পাওডার ও বিস্ফোরকদ্রব্য সহ শীর্ষ সন্ত্রাসী হেলালকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। হেলাল চারঘাট থানাধীন চকমোক্তারপুর এলাকার মৃত সৈয়ম আলী সোয়েবের ছেলে। 

বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকমোক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় বিস্ফোরক দ্রব্য-১.৯৬৫ কেজি (গান পাউডার-৯০০ গ্রাম, ছোট ছোট কালো পাথর-৪৮০ গ্রাম, কাচের ভাংগা টুকরা-৩০০ গ্রাম, ছোট ছোট কাটা তার-২৮৫ গ্রাম) উদ্ধার করে র‍্যাব।

বৃহস্পতিবার র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়, র‍্যাব জানায়,

রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, চারঘাটের চকমোক্তারপুর এলাকায় গ্রেফতার হেলাল নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই বসতবাড়ীতে পৌছে তাকে আটক করে এবং তার দেয়া তথ্যে বসতবাড়ী তল্লাশী করে উক্ত বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে।

র‍্যাব আরও জানায়, হেলাল চারঘাটের অন্যতম বড় মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী। সে উক্ত বিস্ফোরকদ্রব্য বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণের ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ মোট ৬ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991