সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রাজশাহীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

জুয়েল আহমেদ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৮ বার পঠিত

রাজশাহী মহানগরীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রকল্পের ১০জন সদস্যের প্রত্যেককে ২ লাখ টাকা করে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বর পর্যন্ত গৃহ নির্মাণে ৩ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির সহায়তায় প্রায় ১৬ বছর ধরে প্রকল্পটির কার্যক্রম চলছে। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশন ও ওয়ার্র্ল্ড ব্যাংকের প্রতিনিধিসহ দেশী-বিদেশী পর্যটকদের কাছে রাজশাহীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সিডিসির কার্যক্রম বিষয়ে তুলে ধরেছি। এ প্রকল্পের আওতায় প্রায় ৫৮ হাজার পরিবারের সদস্য অন্তর্ভূক্ত রয়েছে। তাঁরা তাদের সঞ্চিত অর্থে গঠিত তহবিলে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও এলাকায় রাস্তা, ড্রেন নির্মাণ অব্যাহত রেখেছে।

 

রাসিক মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পনগরীর-২ এর ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। রাজশাহীতে চামড়া শিল্প পার্কের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে লানিং এন্ড আর্নিং প্রজেক্টের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আয় করতে পারবেন প্রশিক্ষণপ্রাপ্তরা।

 

তিনি আরো বলেন, সিএইচডিএফ প্রকল্পের আওতায় নগরীতে ৩০৫টি গৃহ নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রম চলমান থাকবে।

 

মেয়র লিটন আরো বলেন, রাজশাহী দেশের মধ্যে সেরা বসবাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি শহর হিসেবে রাজশাহী স্থান পাবে বলে আশা করি।

 

এলআইইউপিসিপি প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইউম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার ও চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সভায় বক্তব্য দেন বনলতা ক্লাস্টারের নাসরিন, লাল গোলাপ ক্লাস্টারের রোকাইয়া, সিএইচডিএফ সভাপতি সামিয়া হক, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েরা পারভীন, সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুন। সঞ্চালনা করেন টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নী।#

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991