শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী :রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ  ছিনতাইকারী ও অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহ্‌মখদুম থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্ট ওয়াচ উদ্ধার হয় ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১। মো: আনফোর রহমান পাপ্পু (২১), ২। এসএম সাজেদুর রহমান সৈকত (২০),৩। মীর ওয়াসিউজ্জামান ওয়াসিম (২০),৪। মো: হাবিব (২৪), ৫। মো: মাহফুজুর রহমান আলভী (২৪),৬। মো: মাসুদ রানা মিম (২৩),৭। মো: শিমুল (২২), ৮।মো: সাব্বির হোসেন সুবাস (২৬), ৯। মো: তন্ময় ইসলাম সজিব (২৭)।

 

পরবর্তীতে শাহ্‌মখদুম থানা পুলিশের ঐ টিম গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে সকাল ৯:৫৫ হতে বেলা ১২:১০ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করে। এসময় আসামি হাবিবের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্ট ওয়াচ উদ্ধার হয় ও আসামি ওয়াসিমের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়। মামলার অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।

 

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম জাহিদ হাসান জুয়েল (২১) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র । সে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে সন্ধ্যা ৬:০০ টায় বিশ্ববিদ্যালয় হতে মেসে যাবার সময় তার পূর্ব পরিচিত আসামি পাপ্পু তাকে ফোন করে চা খাবার জন্য শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়ার একটি চায়ের দোকানে ডাকে। জুয়েল সেখানে গেলে দূরে কোথাও গিয়ে আরও কিছু খাওয়ার কথা বলে আসামিরা তাকে ওয়াসিমের  মোটরসাইকেলে উঠিয়ে এবং অন্যরা অটোরিক্সা যোগে বিভিন্ন দিকে ঘুরাঘুরি করতে থাকে। একপর্যায়ে তারা বালিয়াপুকুরের ভিতরের রাস্তার দিকে যেতে থাকলে জুয়েল বাধা দেয়। সে আর যেতে চায়না। তখন আসামিরা জুয়েলকে চাকুর ভয় দেখিয়ে জোর করে একটি আম বাগানের ভিতরে নিয়ে যায়। সেখানে তারা সবাই মিলে জুয়েলকে এলোপাথাড়ি কিল ঘুষি, চড় থাপ্পড় মারে এবং জখম করে। এসময় আসামিরা জুয়েলের কাছে থাকা ৬ হাজার টাকা, একটি  এয়ার হেডফোন, ২টি স্মার্ট ওয়াচ ও একট মোবাইল ফোন কেড়ে নেয়।

 

এছাড়াও জুয়েলকে ভয় দেখিয়ে তার বিকাশ নম্বরে থাকা ৬ হাজার ৪শত টাকা সেন্ডমানি করে নেয় এবং আরও ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। ভিকটিম জুয়েল তাঁর  দুলাভাইকে অবগত করলে তাঁর দুলাভাই তাৎক্ষণিক ৫ হাজার টাকা আসামিদের মোবাইলে বিকাশ করে পাঠান।আসামিরা  বিষয়টি কাউকে না জানানোর জন্য দুলাভাই জাহিদকে ভয়-ভীতি দেখায়। কাউকে জানালে আবারো  জুয়েলকে  তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। ভিকটিম জুয়েল এ সংক্রান্তে শাহ্‌মখদুম থানায় অভিযোগ করেন।

 

ভিকটিম জাহিদ হাসান জুয়েলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহ্‌মখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নুর আলম সিদ্দিকীর নির্দেশে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

 

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের সক্রিয় সদস্য। আসামিরা মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির ঘটনার সাথে জড়িত।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহ্‌মখদুম থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991