শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

রাজশাহীতে জাল কাগজে ইন্ডিয়ার ভিসার আবেদন ২ গ্রেফতার 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী: রাজশাহীতে ভুয়া কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার আবেদন জমার সময় দুই জনকে আটক করা হয়েছে।

 

সোমবার ( ৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর ভারতীয় ভিসা সেন্টার থেকে তাঁদের আটক করা হয়। আটকরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদীর মো. জমির ও মো. সুমন।

রাজশাহীর ভারতীয় ভিসা সেন্টারের সুপারভাইজর বিপ্লব কুমার সাহা জানান, জাল কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার জন্য আবেদন করেন মো. জমির ও মো. সুমন। তবে কাগজপত্র যাচাইয়ের সময় দেখা যায় তাদের দেওয়া প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ভুয়া। এ জন্য তাঁদের পাসপোর্ট জব্দ করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাঁদের আটক করে।

 

বিপ্লব কুমার সাহা আরও জানান, ভুয়া কাগজপত্র দিয়ে ভিসার আবেদন আগের চেয়ে কিছুটা বেড়েছে, তাই ভিসা সেন্টারে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ভালোভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এতে ধরা পড়ছে জালিয়াতি। এ জন্যই মুলত ভিসা দিতে দেরি হচ্ছে।

 

আটকরা জানান, ব্যবসায়ী ভিসা পেতে ঈশ্বরদীর কামাল নামে এক দালালের মাধ্যমে ১৫ হাজার টাকার চুক্তি করেছিলেন তাঁরা। এর আগেও একই দালালের মাধ্যমে দুবার ব্যবসায়ী ভিসা করিয়েছিলেন জমির ও সুমন। তৃতীয়বার ভিসার আবেদন করতে গিয়ে ধরা পড়েন তাঁরা।

 

এ প্রসঙ্গে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, জাল কাগজে ভিসার আবেদন করায় ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991