সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রাজশাহীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ কর্মসূচির ফলাফল অবহিতকরণ বিষয়ক সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউএসসিডিসি) ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ এর আওতায় রাজশাহী মহানগরীর পথ খাবার বিক্রেতাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ কর্মসূচির ফলাফল অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের পাবলিক হেলথ ইপিডেমিলজিস্ট ডাঃ তামান্না বাসার প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রতিবেদন পেশ করেন।

 

সভায় জানানো হয়, সেভ দ্যা চিলড্রেন এর প্রকল্পের আওতায় নগরীর ৫,১২,১৩,২০ ও ২৫নং ওয়ার্ডে পথ খাবার বিক্রেতাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং লিফলেট, পোস্টার, ব্যানার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। ৯৪৪ জন পথ খাবার বিক্রেতাকে নিরাপদ খাদ্য পরিবেশনে স্বাস্থ্য সম্মতভাবে হাত ধোয়া পদ্ধতিসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। এর ফলে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানানো হয়।

 

সভায় রাসিকের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দীন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমেনা ফেরদৌস, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দুলাল হোসেন, ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা শেখ আরিফুল হক, রাসিকের স্যানিটারী ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991