সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

রাজশাহীতে ব্যাতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

মোঃ রাজন ইসলাম রিপোর্টার রাজশাহীঃ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সকালে নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের কে সাথে নিয়ে বেলুন ও পায়রা ওড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মেয়র খায়রুজ্জামান লিটন।

নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ, ও অঙ্গ সংগঠন এবং ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

সভাশেষে শতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে ছাত্রলীগের ৩জন শহীদ নেতাদের সংগঠনটির পক্ষ থেকে মরনত্বর সংবর্ধনা দেয়া হয়। ২জন গৃহীনিদের সেলাইমেশিন বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এর আগে সকাল ৭টায় নগর ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল ১০টার দিকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগ নেতাকর্মী সহ প্রমুখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991