শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

রাজশাহীতে ভুয়া পুলিশ অফিসার আটক:

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩২৩ বার পঠিত

মারুফ আহমেদ রাজশাহীঃ

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে নারীদের কাছে মাদক তল্লাসী করতে চেয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। পরে তাদের আটক করে নগরীর বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। বোয়ালিয়া থানা পুলিশ জানিয়েছে, নগরীর হাদির মোড় এলাকায় দুই পুলিশ পরিচয়দান কারী যুবককে জনতার হাত থেকে তারা উদ্ধার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাহেব বাজারের ব্যবসায়ী বাপ্পি নামের আরেক যুবক। অভিযোগে বলা হয়েছে, চারঘাট উপজেলার টাঙন এলাকা থেকে দুই নারী রিকশা যোগে রাজশাহীতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এসময় চারঘাট উপজেলার খোর গবিন্দপুর গ্রামের মাহাবুর সরকারের ছেলে সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে সেলিম (২৪) তাদের পথ রোধ করে মাদক বহন করছেন বলে অভিযোগ আনেন। এসময় তারা বার বার ঐ দুই নারীকে রিক্শা থেকে নামিয়ে মাদক উদ্ধারের নামে তল্লাশী চালানোর চেষ্টা করেন। এভাবে রাজশাহী আসার পথে কাটাখালি থানা ও রুয়েটের গেলে নারীদের রিকশার পথ রোধ করে সোহান ও সেলিম। পরে এ নারীরা তাদের স্বজনদের ফোন করলে যুবকরা পালিয়ে সাহেব বাজারের দিকে যেতে থাকে। স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে হাদির মোড় এলাকায় আটক করে তাদের পরিচয় জানতে চায়। চ্যালেঞ্জ করার পর পুলিশ হিসেবে পরিচয় দিতে ব্যর্থ হলে তাদের আটকে রেখে বোয়ালিয়া থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঐ দুই নারী ও অভিযুক্ত দুই যুবককে থানায় নিয়ে যান। পরে অপরাধের ঘটনাস্থল কাটাখালি থানার অন্তর্গত হওয়ায় আসামীদের সেই থানায় পৌছে দেয়া হয়। কাটাখালি থানা বিষয়টি তদন্তের পর ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছে। এদিকে আট দুই যুবকের একজন জানিয়েছেন, তারা একটি মাদক বিরোধী সংগঠনে কাজ করেন। এই দুই নারী মাদক পাচারকারী বলে নিশ্চিত করছেন তারা। তাই তাদের তল্লাসী করা প্রয়োজন বোধ করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991