সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

রাজশাহীতে রাবি ক্যাম্পাসে ২৭ বহিরাগত আটক, পুলিশের কাছে সোপর্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২২৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: স্কুল-কলেজ চলাকালীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পোশাক পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আড্ডা, মাদক ও বিভিন্ন অসামাজিক কাজে সম্পৃক্ত হওয়ার অভিযোগে ২৭ বহিরাগতকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক অভিযানে তাদের আটক করা হয়।
প্রক্টর দপ্তর সূত্র জানায়, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ও ইবলিশ চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ২৭ জন বহিরাগতকে আটক করা হয়। তারা সবাই নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। প্রক্টর দপ্তরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নগরীর মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ইতোপূর্বে ক্যাম্পাসে সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে এবং এ বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
আইডি কার্ড ব্যতীত ক্যাম্পাসে কেউ যাতে চলাফেরা না করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযান পরিচালনার সময় বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিসহ বিভিন্ন জায়গায় স্কুল-কলেজ চলাকালীন স্কুলের ড্রেস পরে এসে বসে আড্ডা দিতে এবং সময় কাটাতে দেখা যায়।
তাই তাদের প্রক্টরের দপ্তরে ধরে এনে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ইতোমধ্যে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে যাতে তারা এলোমেলোভাবে ঘোরাফেরা না করে- হস্তান্তর করার সময় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991