শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রাজশাহীতে সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানও করোনকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ 

জুয়েল আহমেদ
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার পঠিত

রাজশাহীতে সাংবাদিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে অনুদান ও করোনকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে অনুদান ও করোনাকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে ৮৫জন সাংবাদিককে ২৬ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এরমধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ২১ জনকে এককালীন মোট ২০ লাখ ৫০ হাজার টাকা অনুদান এবং করোনাকালীন আর্থিক সহায়তা হিসেবে ৬৪জকে ১০ হাজার করে মোট ৬ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সাংবাদিকদের যে এক অনুদান বা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, এটি বেশ কয়েক বছর যাবৎ চলমান রয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। সাংবাদিকদের সহ সর্বক্ষেত্রে কল্যানকর দৃষ্টি প্রসারিত করেছেন প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি।

 

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুবাস চন্দ্র বাদল ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএফইউজে‘র যুগ্ম মহাসচিব রাশেদ রিপন।#

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991