শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

 

মোঃ সুজন আহাম্মেদ স্টাফ রিপোর্টার:  রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম।

সোমবার বেলা দেড়টার দিকে রাজশাহী নগরীর সাবেক বর্ণালী সিনেমা হলের পিছনে হেতেমখাঁ এলাকায় গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রিপন নামের এক সন্ত্রাসী এ হামলা চালায়। এসময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের শারীরিকভাবে হেনস্থা করা হয়।

সন্ত্রাসী রিপন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইসমতআরা এবং কম্পিউটার বিভাগের শিক্ষক রিফেল এর ভাই। ঘটনার সময় অধ্যক্ষ ইসমতআরা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং তার ইন্ধনেই হামলা চালায় রিপন।

গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটির বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা, ছাত্র-ছাত্রীদের ভুয়া উপস্থিতি দেখিয়ে এমপিও হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগ রয়েছে।

ঘটনার দিন বিকেলেই বোয়ালিয়া থানা অভিযোগ দায়ের করেন মীর তোফায়েল হোসেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ মার্চ দুপুর দেড়টার দিকে হেতেমখাঁ এলাকার গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম কলেজটির বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহের কাজে গেলে কলেজটির অধ্যক্ষ ইসমতআরা তাদের সাথে খারাপ আচরণ করে ও গালাগালি করে।

এরপর তাকে সাংবাদিক মীর তোফায়েল হোসেন গালাগালি করতে নিষেধ করলে তিনি রিপন নামের এক ব্যক্তিকে ডেকে আনে।তারপর অধ্যক্ষ উপস্থিত থাকাকালে রিপন নামের ব্যক্তিটি তাদের উপর চড়াও হয়ে কিলঘুষি মারে ও একপর্যায়ে ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে মেরে ভেঙে ফেলে। এরপর অধ্যক্ষ ও রিপন নামের ব্যক্তিটি তাদের হুমকি প্রদান করে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

এ বিষয়ে বোয়ালিয়া থানা ওসি মো: হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991