সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

রাজশাহীতে সড়ক বিভাজকের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

ফারুক হোসেন রাজশাহী ব্যুরো প্রধানঃরাজশাহী মহানগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে আরও অন্তত ৫০টি গাছ তুলে নিয়ে গেছেন তারা।

 

বুধবার (২৫ অক্টোবর) এ ঘটনায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে।

 

রাসিক’র পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম জানান, রাসিক মেয়রের দিক নির্দেশনায় মহানগরীর সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের গাছে সাজানো হয়েছিল। পরিবেশ কর্মীদের নিবিড় পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছে। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে কে বা কারা বহরমপুর রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে। এর মধ্যে ৩৯টি কবরী, ২৫টি মুসান্ডা, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুলের গাছ ছিল। এছাড়া তারা অন্তত ৫০টি গাছ তুলে নিয়ে গেছেন। এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

এদিকে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে দোষীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া স্থানীয় বাসিন্দাদের এই ব্যাপারে সজাগ থাকার অনুরোধ জানান মেয়র লিটন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991