শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রাজশাহীতে ৮০ বোতল ফেনসিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৭৮ বার পঠিত

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরোঃ-রাজশাহীতে মোটরসাইকেলে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় এক চোরাকারবারিকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা-পুলিশ।
এ সময় আসামির ফেনসিডিল বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। খবর আরএমপি নিউজের।
গ্রেপ্তার হওয়া আসামি হলেন মো. রবিউল ইসলাম টুটুল (৩৯)। তিনি রাজশাহীর মতিহার থানার শ্যামপুর পশ্চিমপাড়া চৌদ্দপাই এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টায় উপ-পুলিশ কমিশনার (মতিহার) বিভূতিভূষণ ব্যানার্জির তত্ত্বাবধানে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, একজন চোরাকারবারি মোটরসাইকেলে অভিনব কায়দায় ভারতীয় ফেনসিডিল নিয়ে ঈশ্বরদী থেকে রাজশাহীর দিকে আসছে।
এরপর বেলপুকুর থানা-পুলিশের ওই টিম বেলপুকুর থানার পোল্লাপুকুর মোড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনক মোটরসাইকেলটি অতিক্রম করার সময় রবিউলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর মোটরসাইকেল তল্লাশি করে ফুয়েল ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। সেই সঙ্গে আসামির ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একটি চোরাচালানের মামলা বিচারাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991