সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

রাজশাহীর গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের দুর্নীতির নানা অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

 

মোঃ রাজন ইসলাম স্টাফ রিপোটার: আজ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ রাজশাহীর গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের দুর্নীতির নানা অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসদার রহমান ও তার সহযোগীদের নির্যাতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

বুধবার ( ৪ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় রাজশাহী মডেল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে পাঠ করেন। এ সময় তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাকে স্কুলে যেতে না দেওয়া, প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন অভিযোগে তুলে ধরে বলেন, “আমি দীর্ঘ ৩০ বছর ধরে গোদাগাড়ীর গোগ্রামের হুজরাপুর উচ্চবিদ্যালয়ে সম্মানের সাথে শিক্ষকতা করে আসছি। কিন্তু বেশ কিছু দিন যাবৎ আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসদার রহমান আমাকে হয়রানি করতে মরিয়া হয়ে উঠেছেন।”

কিছুদিন আগে প্রধান শিক্ষক মাসদার রহমান দুর্নীতির দায়ে হুজরাপুর উচ্চবিদ্যালয় থেকে বরখাস্ত হন। এর পর থেকে প্রতিষ্ঠানের সভাপতি মতিউর রহমান ও আমাকে জড়িয়ে মাসদার রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোজাহার আলী নানা ষড়যন্ত্র করতে থাকেন। তাদের ধারণা প্রধান শিক্ষকের দুর্নীতির মুখোশ আমি খুলে দিয়েছি। আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে একাধিকবার লাঞ্চিত করেন এবং আবারো করার চেষ্টা করেন।”

তিনি বলেন, “মাসদার রহমান ও তার সহযোগীদের এমন ঘটনা নিয়ে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করি তারা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। আমি মাসদার সহ ৮ জনের বিরুদ্ধে রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করি। যার মামলা নং ১৫৩/২০২৪ ইং। মামলাটি রাজশাহীর গোদাগাড়ী আমলি আদালতে বিচারাধীন রয়েছে। মামলা করার পরেও তারা আমার বিরুদ্ধে নানা ফন্দি আটতে থাকেন।”

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত ১৩ আগস্ট থেকে তারা আমাকে হুশিয়ারি দিচ্ছেন যেন আমি তাদের বিরুদ্ধে করা মামলার কাগজসহ প্রয়োজনীয় আরো কিছু কাগজ স্কুলে তাদের হাতে তুলে দেই। না দিলে আমার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। তাদের হুমকির ভয়ে আমি স্কুলে যেতে পারছিনা। আমি গত সরকারের আমলে তাদের নিকট যেভাবে হয়রানি হয়েছি ঠিক এখনো তারা আমাকে তার চেয়ে বেশি হয়রানি করার চেষ্টা করেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট ন্যায়বিচার প্রার্থনা করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991