
মোঃ রাকিবুল ইসলাম (মিঠুন) সিনিয়র স্টাফ রিপোর্টার:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে রাজশাহীর তানোরে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সর্ববৃহৎ প্রচার মিছিল ও পথসভা।
সোমবার (২ ফেব্রুয়ারি) শেষ বিকেলে তানোর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান মিজানের পৃষ্ঠপোষকতায় এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি তানোর উপজেলা পরিষদ ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তানোর থানা মোড়ে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে এবং তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম.এ. মালেক মন্ডল ও রায়হান আলীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের পুত্র অথৈ জয় শরিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মিজানুর রহমান মিজান, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসিন আলী, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মজিবুর রহমান, চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ফিরোজ কবির, বিএনপি নেতা তৌহিদুর রহমান রেজা, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সুলতান আহম্মেদ, শরিয়তুল্লাহ, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাবুর মোল্লা, ওবায়দুর রহমান মাস্টার, মুঞ্জুর রহমান ও সেলিম রেজাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক।
পথসভায় বক্তারা বলেন, “প্রতিটি পরিবারে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তারা রাজশাহী-১ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে আরও জোরালো প্রচার চালানোর আহ্বান জানান।