সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রাজশাহী কাশিয়াডাঙ্গা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২১৭ বার পঠিত

ফারুক হোসেন ব্যুরো প্রাধান রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ২ রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: ফায়সাল (২২) ও মো: অরন্য ইসলাম ইমন (২০)। ফায়সাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়ার মো: ইকবালের ছেলে ও অরন্য ইসলাম ইমন একই এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৬ নভেম্বর ২০২৩ ইং রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় এসআই মো: নাদিম উদ্দিন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা পৌনে ৭:০০ টায় সময কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ফায়সাল ও অরন্য ইসলাম ইমনকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন যাবত একে অপরের সহযোগিতায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991