মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

রাজশাহী কোর্টের চুরি হওয়া ৬০১ নথি উদ্ধারে ব্যর্থ পুলিশ-মামলা সিআইডিতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পঠিত

ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী:রাজশাহীতে আদালতের রাষ্ট্রপক্ষের তিন সহকারী কৌঁসুলির (এপিপি) মোহরারের (নকলনবিশ) বাড়ি থেকে মামলার ৬০১ নথি চুরি হওয়ার দেড় বছরেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে পাঠানো হয়েছে। সিআইডি নতুন করে তদন্ত শুরু করেছেন।

 

গত বছরের ২৪ মার্চ রাতে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর এপিপি জালাল উদ্দীন, বজলুর রহমান ও সোহেলা আক্তার ডানার মোহরার হোসেন আলীর বাড়ি থেকে মামলার নথি গুলো চুরি হয়। এ ঘটনায় ২৬ মার্চ মোহরার হোসেন আলী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেন। এরপর প্রায় দেড় বছর ধরে পুলিশ তদন্ত করলেও মামলার কূলকিনারা করতে পারেনি।

 

জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মামলাটি তদন্ত করছিলেন উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মন। দীর্ঘ সময়ে চুরির রহস্যের কিনারা হয়নি, নথিও উদ্ধার হয়নি। এ কারণে মামলাটি পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সিআইডিতে পাঠানো হয়েছে। সিআইডির তদন্ত কর্মকর্তা এসআই কাজী মোস্তাসিন ২০ সেপ্টেম্বর মামলার নথিপত্র বুঝে নিয়েছেন।

 

এজাহার সূত্রে জানা গেছে, যে ৬০১টি মামলার নথি চুরি হয়েছে, সে গুলো জেলার ৮টি থানায় দায়ের হয়েছিল। এর মধ্যে মোহনপুর থানার ৭০টি, বাঘার ৪২টি, দুর্গাপুরের ৬০টি, বাগমারার ৮১টি, পুঠিয়ার ৭২টি, তানোরের ১১২টি, চারঘাটের ৮৩টি এবং গোদাগাড়ী থানার ৮১টি মামলার নথি ছিল।

 

এর মধ্যে নিষ্পত্তি হওয়া ১৮৮টি মামলার গুরুত্বপূর্ণ নথিও ছিল। বাকি গুলো ছিল বিচারাধীন। মামলা গুলোর বেশির ভাগই ছিল মারামারি এবং মাদক-সংক্রান্ত। বাড়িতে নির্মাণকাজ চলছিল বলে নথি গুলো সিঁড়ির পাশে রাখা ছিল তালাবদ্ধ অবস্থায়। চোরের দল সিঁড়িঘরের তালা ভেঙে নথি ছাড়াও লোহার সেলফ ও একটি বাইসাইকেল নিয়ে যায়।

 

রাজশাহী সিআইডির পুলিশ সুপার মো. আবদুল জলিল বলেন, পুলিশ সদর দপ্তর মামলাটি আমাদের তদন্ত করতে দিয়েছে। ইতিমধ্যে তদন্ত কার্যক্রম আমরা শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991