সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী গোদাগাড়ীর অর্ধ কোটি টাকার হেরোইন সহ ৪ জন গ্রেফতার

মোঃ আবু তাহের
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৫৫৩ বার পঠিত

মোঃ আবু তাহের
রাজশাহী গোদাগাড়ীর অর্ধ কোটি টাকার হেরোইন সহ ৪ জন গ্রেফতার ।রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে গত সোমবার রাতে একটি ট্রাক তল্লাশী করে অর্ধকোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে আটক করে ট্রাকটি জব্দ করেছে।

গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ মামুন অর রশিদ (২২), মোঃ রেজাউলের ছেলে মোঃ ইসাহাক আলী (৩০),দিগ্রাম ঘন্টি গ্রামের মোঃ আলতাব হোসেনের ছেলে লাল মোহাম্মদ (৪৪) ও দিগ্রাম লাইনপাড়ার মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ আরমান আলী(১৯)।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, মোহাঃ আব্দুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার দোশর মন্ডলের মোড় হতে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য আসামী মোঃ মামুন আর রশিদকে আটক করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আজ ৮ মার্চ রাত (৭ মার্চ দিনগত)দেড় টায় ডিবি পুলিশের ঐ টিম কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশী করে চালকের আসন হতে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় ট্রাক চালক লাল মোহাম্মদ ও তার সহকারি মোঃ আরমান আলীকে আটক করে। অভিযানের সময় হেরোইন বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ ইসাহাক আলীকে তার গোদাগাড়ীর বাড়ী থেকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মাদক ব্যবাসায়ীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে গোদাগাড়ী থেকে দেশের বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করতো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991