শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

রাজশাহী বিভাগে নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ নেই: বিভাগীয় কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার রাজশাহী বিভাগে নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনে রাজশাহী বিভাগে প্রথম বিভাগীয় পর্যায়ের নির্বাচনী সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

বুধবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসের সভা কক্ষে আয়োজিত বিভাগীয় নির্বাচনী সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিভাগীয় কশিনার। তিনি জানান, সমন্বয় সভায় ডিআইজি ও পুলিশ কশিশনারসহ নির্বাচন এবং আইনশৃংখলা বাহিনীর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি, আনসার ও ভিডিপি, র‌্যাব, সেনাবাহিনী এবং নির্বাচন কাজে নিয়োজিত মাঠ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন। আমার জেলা পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য শুনেছি। তাদের পরামর্শগুলো আমরা নোট করেছি। সেগুলো সরকারকে জানানো হবে।

বজলুর রশীদ জানান, আমরা চাই সুষ্ঠু, শান্তিপূর্ন ও গ্রহন যোগ্য নির্বাচন করতে। এর কোন ব্যার্তায় আমরা হতে দেব না। এই ঐক্য আমরা এখনো ঘোষণা করেছি। একই সঙ্গে সভায় অস্ত্র উদ্ধারসহ নির্বাচনী আচরণবিধি ও আইনশৃংখলা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে- নির্বাচনী এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার ও ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ। অবৈধ অস্ত্র ও সীমান্ত এলাকায় অপরাধ রোধে টাস্কফোর্স অপারেশন অব্যাহত রাখা। সাজাপ্রাপ্ত আসামী ও দাগী অপরাধীদের ধরার জন্য অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ চালু রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ সকলের অংশগ্রহণ বৃদ্ধির জন্য প্রচারণা অব্যাহত রাখা। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা এবং গণভোট ও পোস্টাল ভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান বলেন, যে সব সরকারি অস্ত্র লুট হয়েছিল তার সবগুলো এখনো উদ্ধার হয়নি। ওইগুলো অস্ত্র উদ্ধার একটি চ্যালেঞ্জের বিষয়। অস্ত্রগুলো উদ্ধারে পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা কাজ করছে। কারা অস্ত্রগুলো নিয়ে গেছে, কাদের কাছে আছে সেগুলো চিহ্নত করার তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991