শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রাজশাহী মহানগরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার ৩ ব্যক্তি আটক

মোঃ আবু তাহের
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

মোঃ আবু তাহের জেলা প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে ট্রাক তল্লাশী করে ১০ কেজি গাঁজা-সহ ৩ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দেবনগর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩৩), সিলেট মহানগরীর মোংলা বাজার থানার আলমপুর গ্রামের মৃত আফজাল শরিফের ছেলে মোঃ সেলিম মিয়া (৪৭) ও সিলেট জেলার গোপালগঞ্জ থানার কিছমত মাইজ ভাগ গ্রামের মৃত তমজিদ আলীর ছেলে মোঃ আব্দুল কাইয়ুম মিয়া(২৫)।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১১ এপ্রিল ( ১০ এপ্রিল দিনগত) রাত ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোঃ শাকিল হুদা জনি ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি মিনি ট্রাকে গাঁজা বহন করে সিলেট হতে বানেশ্বর হয়ে রাজশাহী শহরে আসছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ১ টায় রাজপাড়া থানার সিটি হাট রোড সিলিন্দা বাঁশের আড্ডায় অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে দ্রুত গতিতে সন্দেহজনক ট্রাকটিকে আসতে দেখে দাঁড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে ট্রাক চালক রাস্তার পাশে দাঁড় করিয়ে পালানোর চেষ্টাকালে আসামী রুবেল, চালক সেলিম ও হেলপার আব্দুল কাইয়ুমকে আটক করেন। এসময় ট্রাক তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার হয় এবং মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়,উদ্ধারকৃত গাঁজা গুলো রাজশাহী মহানগরীর মোঃ আবুল কাশেম নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে এসেছিলো।

পলাতক আমাসীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991