সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় বিশেষ অভিযানে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা সহ ১ জনকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩১০ বার পঠিত

মারুফ আহমেদ স্টাপ রিপোর্টারঃ গ্রেফতারকৃত হলো মোঃ গোলাম কবির সুমেল (৪৫)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড়ের মোঃ আবু জায়েদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৯ মার্চ, ২০২২ সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসানের নেতেৃত্বে এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার জিরো পয়েন্ট জরিপট্টি হাবল মিয়ার মার্কেটের একটি দোকানে বাংলাদেশে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা বিক্রি করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা পৌনে ৭ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মোঃ গোলাম কবির সুমেলকে গ্রেফতার করে। এসময় আসামীর দোকান তল্লাশী করে ১৩১ প্যাকেট ছোট বড় বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার করে জব্দ করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী গোলাম কবির সুমেল জানায়, পলাতক আসামী তানসুরের সহায়তায় ভারত হতে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রেখেছিলো। সে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেটে সরবরাহ ও বিক্রি করে থাকে বলেও জানায়।

পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে অভিযান এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991