সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

রাজশাহী মহানগরে পুলিশের এস আই পরিচয়ে এক প্রতারক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৬৭ বার পঠিত

ক্রাইম রিপোর্টারঃ রাজশাহী মহানগরীতে পুলিশের এসআই পরিচয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে ১ প্রতারককে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ৩ টি ওয়াকিটকি সেট, ১ টি চার্জার, প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত হলো মোঃ জাকির হোসেন (৫২)। সে নাটোর জেলার নলডাঙ্গা থানার হলুদঘর গ্রামের মোঃ সুরমান আলীর ছেলে।
সূত্রে জানা যায়, আজিজুর রহমানের রাজশাহী মহানগরীর বিনোদপুর চৌদ্দপাই (বিহাস গেট) এলাকায় খান অটো এন্ড ব্যাটারী হাউজ নামের একটি দোকান রয়েছে। গত ২৪ মার্চ ২০২২ বেলা ১১টায় আজিজুর রহমানের দোকানে এক ব্যক্তি নিজেকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের এসআই মোঃ মোজাহার বলে পরিচয় দিয়ে বলে, পুলিশ লাইন্সে অনেক পরিত্যাক্ত গাড়ির পুরাতন ব্যাটারী রয়েছে। সে গুলো ১২৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে। এখন ৫০ হাজার টাকা দিয়ে পুলিশ লাইন্স থেকে ব্যাটারী গুলো বুঝে নিয়ে অবশিষ্ট টাকা বিকেলে দিলে হবে বলে জানায়।
এ কথা শুনে আজিজুর রহমান তার দোকানের মিস্ত্রী মোঃ আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকাসহ অটোরিক্সা যোগে তার সাথে পুলিশ লাইন্সে পাঠান। এসআই পরিচয়দানকারী আসামী সিএন্ডবির মোড়ে পৌঁছিয়ে কৌশলে আমিনুলের কাছ থেকে তার মোবাইল নম্বর ও টাকা নিয়ে সেখানে নামিয়ে দেয়। সেখানে আমিনুলকে দাঁড়াতে বলে সে এসপি স্যারের কাছ ভাউচার নিয়ে আসি বলে সাহেব বাজারের দিকে চলে যায়।
কিছুক্ষণ পর প্রতারক মোবাইল করে আমিনুলকে পুলিশ লাইন্সের গেটে যেতে বলে। আমিনুল কথামত পুলিশ লাইন্সের গেটে গিয়ে অপেক্ষা করতে থাকে। থাকে না পেয়ে মোবাইল নম্বরে ফোন দিলে মোবাইল বন্ধ পায়।
আমিনুল ইসলাম বিষয়টি আজিজুর রহমানকে অবহিত করলে সে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পারে, এসআই পরিচয়দানকারী আসামী মোজাহার আরো অনেকের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। উক্ত অভিযোগে প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
পরবর্তীতে গতকাল ২৫ মার্চ ২০২২ রাত পৌনে ১১টায় আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরী পিপিএম ও তাঁর দলের দেয়া তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক দিক নির্দেশনায় এসআই কাজল কুমার নন্দী ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার নলডাঙ্গা থানার হলুদঘর গ্রামের বাড়ী হতে আসামী মোঃ জাকির হোসেন (৫২)কে গ্রেফতার করে।
এসময় আসামী কাছ থেকে ৩ টি ওয়াকিটকি সেট, ১টি চার্জার, প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991