সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক নারীসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

মোঃ মোজাম্মেল হোসেন বাবু জেলা ব্যুরো রাজশাহীঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৪৪৭ বার পঠিত

রাজশাহী মহানগরীতে বন্ধুত্ব তৈরি করে ছিনতাইয়ের অভিযোগে ১ নারীসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, একটি জ্যাকেট, নগদ অর্থ ও ছিনতাই কাজে ব্যবহৃত ৩ টি চাকু উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বখতিয়ারবাদ মালদা কলোনীর মোঃ আরামান শেখের ছেলে মোঃ সোহেল (৩১), তার স্ত্রী মোসাঃ জেসমিন বেগম পলি (৩১) ও ভাই মোঃ সুমন হোসেন সাদ্দাম (৩০) এবং কয়েরদাড়া গ্রামের মৃত রাকিব ইসলামের ছেলে মোঃ হৃদয় (২২) ।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ সবজিপাড়ার শুভ (ছদ্মনাম) এর সাথে মোবাইল ফোনে জেসমিন বেগম পলির বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূ্ত্র ধরে গত ১৫ জানুয়ারি ২০২২ রাত ৮ টায় জেসমিন বেগম শুভকে বোয়ালিয়া থানার বিসিক শিল্প এলাকার নাহার একাডেমীর সামনে আসতে বলে। সেখানে জেসমিনের সাথে শুভর দেখা হয়। জেসমিন কৌশলে কথা বলতে বলতে শুভকে মথুরডাঙ্গা আটকুষি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকেই উৎ পেতে থাকা জেসমিনের স্বামী সোহেল, দেবর সুমন ও হৃদয় চারিদিক হতে শুভকে ঘিরে ফেলে এবং চাকুর ভয় দেখিয়ে শুভর কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা কেড়ে নেয় ও তার গায়ে থাকা জ্যাকেটও খুলে নেয়। এ সংক্রান্তে শুভ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর নিকট একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতেৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আশিক ইকবাল, এসআই মোঃ সুমন কুমার সাহা ও তার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২২ জানুয়ারি রাত পোনে ১০ টা হতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ সোহেল (৩১), তার স্ত্রী মোসাঃ জেসমিন বেগম পলি (৩১) ও ভাই মোঃ সুমন হোসেন সাদ্দাম (৩০) ও মোঃ হৃদয় (২২)কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, প্রতারণা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে রাজশাহী মহানগরীকে অপরাধা, ছিনতাই মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991