শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২১৮ বার পঠিত

 

 

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বী আরও আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তবে বিএনপি এলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়ত বলে মনে করেন তিনি।

শুক্রবার (১২ মে) বিকেলে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন

এর আগে আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে প্রায় আড়াই ঘণ্টা প্রস্তুতিমূলক সভা করে নির্বাচন কমিশন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

রাশেদা সুলতানা বলেন, বিএনপি নির্বাচনে আসছে না, কিন্তু প্রতিন্দ্বন্দ্বী তো আরও আছে। একবারে যে কেউ নাই তা না, উনারা এলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। আর কেউ যদি না আসে তার জন্য যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না- এ কথা তো বলা যাবে না, আরও প্রার্থীরা তো আছে। ইলেকশনে দুর্বল-সবল কিছু নেই। যিনি নির্বাচনে দাঁড়ান তিনি সবসময়ই সবল।

আজকের আলোচনা প্রসঙ্গে কমিশনার বলেন, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে আমাদের কী কী করতে হবে সেসব নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা হলো। নির্বাচনকে গ্রহণযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে এখন পর্যন্ত চ্যালেঞ্জিংয়ের মতো বিশেষ কোনো তথ্য নেই।

ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি প্রসঙ্গে তিনি বলেন, আগের ইলেকশনগুলো যে ইভিএম মেশিনে হয়েছে আর এখন যে ইভিএম মেশিন, সেসব কিন্তু এক মেশিন না। ইতোমধ্যে মেশিনে অনেক উৎকর্ষ হয়েছে। আর ধীরগতি হয় মূলত মহিলা ভোটারদের জন্য। তারা ভেতরে গিয়ে ভুলে যায়। বাইরে শেখানোর সময় খুব ভালো পারে, কিন্তু যখন ভেতরে যায় তখন অনেকেই ভুলে যায়। তখন তারা একটু সময় নেওয়ার কারণে আমাদের দেরি হয়। তবে দেরি হলেও কারও ভোট নেওয়া হয়নি এমন ঘটেনি।

রাশেদা বলেন, নির্বাচনের দিন সাংবাদিকদের বাইক চলাচলের বিষয়ে এই মুহূর্তে আপনাদের কিছুই বলবো না। কারণ বাইকের বিষয়ে আলোচনা-পর্যালোচনা, যাচাই-বাছাই প্রক্রিয়াধীন আছে।

এর আগে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991