শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

রাজশাহী-১ আসনে সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করলেন তৃণমূলের নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টার:-

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক-এর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন। তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সুলতানুল ইসলাম তারেকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মনোনয়ন ফরম উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজশাহী-১ আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে পরিবারতন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাঁর দাবি, ৫ আগস্টের পর আবির্ভূত এক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাঁকে দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দলীয় ত্যাগ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং মাঠপর্যায়ের জনপ্রিয়তা বিবেচনায় প্রার্থী পরিবর্তন করে ত্যাগী নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেককে মনোনয়ন দেওয়া উচিত। অন্যথায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের অবস্থান স্পষ্ট করা হবে।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক চয়ন, তানজিলুর রহমান শেলি, রাজশাহী জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম, পাকড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান, চর আশাড়িয়া দহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, কমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেনসহ আরও অনেকে।

উল্লেখ্য, রাজশাহী-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট আটজন নেতা। তাঁদের মধ্য থেকে প্রাথমিকভাবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দীন-কে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক-এর ছোট ভাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991