
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
আজ নির্ধারিত সময়ে দলীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম উত্তোলনের মধ্য দিয়ে রাজশাহী-৩ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে পবা ও মোহনপুর উপজেলার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা অ্যাডভোকেট শফিকুল হক মিলন একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের ভূমিকা সক্রিয় ও স্পষ্ট। মনোনয়ন পেলে তিনি এই আসনে বিএনপিকে বিজয় উপহার দিতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাজশাহী-৩ আসনটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।