সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রাণীশংকৈলে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ বার পঠিত

 

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::   ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল ধর্মাবলম্বীদের নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন- উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পুজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব, আদিবাসী সমাজ উন্নয়ন সভাপতি নিকেল হেমব্রম, আদিবাসী নেত্রী স্বপ্না রাণী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এদেশে হিন্দু- মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে করছে। বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে এবং থাকবে। কোন ধরনের উস্কানিতে এ বন্ধন কোনোদিন ভাঙ্গবে না বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991