মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
ঘোষনা
এনসিপি’র পক্ষ থেকে ভোলা – ২ আসনের জনগণকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা : মেহেদী হাসান শরীফ স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

রাণীশংকৈলে ৩ ইউপিতেই নৌকা জয়

মাসুদ রানা লেমন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৪০ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তিনটি ইউনিয়নের (ইউ’পি) নির্বাচনে বেসরকারিভাবে ভোটের ফল ঘোষণা করা হয়েছে। এতে তিনটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টায় উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়া ইউনিয়নের ভোট ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪টায়।ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন রাণীশংকৈল উপজেলার নির্বাচন অফিসার এবং ওই তিনটি ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. নূর-ই-আলম।

নির্বাচনে বেসরকারিভাবে ৩নং হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৩৯২ ভোট পেয়ে জয়ী হন মতিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের নাসির উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৭৮ ভোট।

৫নং বাচোর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জিতেন্দ্রনাথ বর্মণ ৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩০৩ ভোট।

৮নং নন্দুয়ার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আবদুল বারী ৮ হাজার ২৬৬ পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জমিরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫৪৭ ভোট।

রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসার জানান, বেসরকারিভাবে তিনটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থীরা জয় লাভ করেছেন।

এই তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তিন ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩১ হাজার ৫৩৮ জন এবং নারী ২৯ হাজার ৬১০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991