শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

রামুতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন তৈরির ১,৬০০ প্রসেস উদ্ধার, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার:-

কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন তৈরির ১,৬০০টি প্রসেস (বাউন্ডলি) উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মিনি পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়—মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম সরবরাহের উদ্দেশ্যে একটি চক্র রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ১৮ ডিসেম্বর রাত পৌনে ২টার দিকে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান–নাইক্ষংছড়ি সড়কের মাথায় হোটেল আল-মদিনার সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩২টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১,৬০০টি বাউন্ডলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, উদ্ধারকৃত এসব সামগ্রী মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শাহজাহান (২৫), মো. ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)। তাঁদের বাড়ি বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায়।

এ ঘটনায় রামু থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমে সহায়তার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991