সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রামেক হাসপাতালে রোগীর সেবা নয়, বরং তালাবদ্ধ রুমে অজুহাতের রাজত্ব!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১৮ বার পঠিত

 

গোলজার হোসেন হিরা বিশেষ প্রতিনিধি:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অনিয়ম যেন কোনোভাবেই থামছে না। কখনো নার্সদের অবহেলা, কখনো আনসার সদস্যদের ,,দম্ভ আবার কখনো চিকিৎসকের রূঢ় আচরণ—সব মিলিয়ে হাসপাতালটি যেন এক অন্য জগত, যেখানে রোগী নয়, রাজা হয়ে বসে আছেন ডাক্তার থেকে সুইপার পর্যন্ত সবাই। তবে সবাই যে একই রকম তা নয়, কিছু ব্যতিক্রম সেবক-সেবিকাও রয়েছেন যারা আন্তরিকভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন—এমন মন্তব্য করেছেন একাধিক রোগীর স্বজন।

রবিবার (২২ জুন) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টাইলস পট্টিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন সাংবাদিক শেখ মোঃ রুমেল (৩৫)। আহত অবস্থায় তিনি তার কয়েকজন সহকর্মীকে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে সংবাদকর্মী আহম্মদ মোস্তফা শিমুল, রাবিনুর রহমান রিয়াদ, মোঃ পারভেজ ইসলাম, রাতুল সরকার, সাইদ ও জনি ছুটে যান ঘটনাস্থলে এবং তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

জরুরি বিভাগে চিকিৎসক তার পায়ের ক্ষতস্থানে ড্রেসিংয়ের নির্দেশ দিয়ে পাঠান রুম নম্বর-১১ তে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, ড্রেসিং রুম তালাবদ্ধ এবং আশপাশে কোনো সেবক নেই। আহত সাংবাদিকের পা দিয়ে তখনো রক্ত ঝরছিল, তবুও মিলছিল না চিকিৎসা। এভাবে প্রায় ৩০ মিনিট অতিবাহিত হয়।

শেষমেশ রুমেল রামেক হাসপাতালের পরিচালককে ফোন করে বিষয়টি জানালে কিছুক্ষণের মধ্যেই একজন আনসার সদস্য সেখানে উপস্থিত হন এবং কর্তব্যরত সেবকদের বারবার জানালেও কেউ সাড়া দিচ্ছিল না। অবশেষে একজন ব্যক্তি এসে ড্রেসিং করেন, কিন্তু তিনি জানান, তিনি বাথরুমে ছিলেন। এমন অজুহাত প্রসঙ্গে রুমেল বলেন, “৪০ মিনিট ধরে কেউ বাথরুমে থাকেন কীভাবে? এটা দায়িত্বে অবহেলার নামান্তর।”

তিনি আরও বলেন, “রামেকে প্রতিদিন শত শত রোগী আসে। যদি জরুরি রুম তালাবদ্ধ থাকে, তাহলে গুরুতর আহত রোগী রক্তশূন্য হয়ে মারা যেতেও পারে। এটা খুবই উদ্বেগজনক ও দুঃখজনক। ডেকে আনলে কেউ ‘৩ নম্বর হাত’ দেখিয়ে অজুহাত দেবে, এটা বন্ধ হওয়া দরকার।”

এ ঘটনায় তিনি রামেক হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান ভুক্তভোগী সাংবাদিক শেখ মোঃ রুমেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991