
মোঃ লিয়াকত আলী
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই বাজারের মিষ্টি ও ফল ব্যবসায়ী মোঃ আব্দুল লতিফ (৬৪) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মোঃ মাসুদ রানা তালুকদার আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ৫০৩।
জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ ব্যক্তি মোঃ আব্দুল লতিফ, পিতা: মৃত আব্দুল সোবাহান, মাতা: মৃত রাবেয়া বেগম। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাতী গ্রামের বাসিন্দা (ডাকঘর: রুদ্রপুর)।
গত ০৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার দুপুর আনুমানিক ২টা ০০ মিনিটে উল্লাপাড়ায় কেনাকাটা করার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন তিনি। এরপর নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭০৯৫০১৪২৮ বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবারের পক্ষ থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিখোঁজের সংবাদ প্রচার করে তার সন্ধান চাওয়া হয়েছে।
নিখোঁজ ব্যক্তির বিবরণ:
নাম: মোঃ আব্দুল লতিফ
বয়স: ৬৪ বছর
মুখমণ্ডল: গোলাকার
গায়ের রং: উজ্জ্বল শ্যামলা
পোশাক: চেক লুঙ্গি ও কলার টি-শার্ট
দাড়ি: নেই
গোঁফ: আছে
কেউ যদি তাকে দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
📞 যোগাযোগ: ০১৭৩৮৮৮০৪৩৯, ০১৬৮৬৯৮০২৪৭