সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে ৯৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার পঠিত

 

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টারঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছে কাফরুল থানার ৯৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার কাফরুল থানাধীন মিরপুর ১০ এলাকার বিভিন্ন জায়গায় ৯৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল- আমিন হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় লিফলেট বিতরণের পাশাপাশি জনসম্পৃক্ততা বা জনগণ যাতে লিফলেট পরে এবং বিএনপিকে সমর্থন দেয় এমন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন আলামিন হোসেন। লিফলেট বিতরণের সাথে একটি ফুলও দেয়া হয়। জনগণ আরো খুশি হয়।

মো:আল আমিন হোসেন বলেন – একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ৩১ দফা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ।

উল্লেখ্য, দফাগুলোর মধ্যে রয়েছে, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।

লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সোহাগ, মাসুম খান, শহিদুল ইসলামসহ কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991