বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে যোগ হলো আরো ১টি এসটিএস

জুয়েল আহমেদ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরো আধুনিকায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে নগরীতে আরো ১টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে বহরমপুর রেল ক্রসিং সংলগ্ন ঐতিহ্য চত্বর এসটিএস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের আধুনিক এসটিএস এর সংখ্যা হলো ৯টি। আধুনিক এসটিএস এর কারণে বাইরে খোলা স্থানে বর্জ্য থাকবে না। ফলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আরো উন্নয়ন সাধিত হবে। ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রশস্ত ঐতিহ্য চত্বর এসটিএস নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা।

উদ্বোধনকালে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক, উন্নত, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্তমান পরিষদ নিরসলভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বদলে গেছে রাজশাহী। নগরীর প্রতিটি ওয়ার্ডে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন স্থাপনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আরো ১টি এসটিএস এর উদ্বোধন করা হলো। এটি নির্মাণে অত্রএলাকার পরিবেশ উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে অত্র এলাকায় খোলা স্থানে বর্জ্য থাকবে না। প্রতিদিনের বর্জ্য এসটিএস‘এ এসে জড়ো হবে। সেখান থেকে ভাগাড়ে নিয়ে যাওয়া হবে। এতে পরিবেশ উন্নয়নের পাশাপাশি দূষণমুক্ত হচ্ছে শহর।

উদ্বোধনী অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরু, সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, জোন কাউন্সিলর আয়েশা খাতুন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, উপ-সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, ইভেন্ট ম্যাজেনমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, কার্যসহকারী আলমগীর আলী প্রমুখ। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগর ভবন মসজিদের ইমাম আবুল খায়ের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991