
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা মহানগরীর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত রুপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আবারও দৃঢ়তা দেখাল রুপনগর থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদ–এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ইং ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে রুপনগর থানার চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রুপনগর থানার মামলা নং–০১, তারিখ–০২/১২/২০২৫ খ্রিঃ, দণ্ডবিধির ৩৯২ ধারায় তদন্তাধীন মামলার পলাতক আসামি জাহিরুল ইসলাম জিসান (২০)-কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এছাড়াও ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতার করা হয়—
মোঃ বেলাল মোল্লা (৩০), মোঃ সজিব আলী (২৭), মোঃ লিমন ফারাজী (৩০), মোঃ তরিকুল ইসলাম টিপু (৩০), মোঃ হাবিবুর রহমান সজিব (২০), মোঃ বাবু (২২), মোঃ লাল মিয়া (৩২), মোঃ নুর নবী (৪০), সাকিব আল হাসান (২৫), মোঃ সেলিম শেখ (৩৮), মোঃ রাকিব (২০) ও মোঃ শহিদুল ইসলাম (৩৫)।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ওসি মনজুরুল হাসান মাসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই রুপনগর থানায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হচ্ছে। নিয়ম