শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রূপনগরে বিএনপি নেতার উপর হামলা: রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
Oplus_16908288

ওয়ারেছ আহাম্মেদ ভূঁইয়া সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঢাকা মিরপুর রূপনগর থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপির সক্রিয় নেতা শাহীনুজ্জামান (শাহীন স্যার) সম্প্রতি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শুক্রবার, ১০ মে ২০২৫, রাত ৯টা ৩০ মিনিটে সেকশন-৬, ব্লক-ট, রোড-৩৭, বাসা-১, রূপনগর, ঢাকা-১২১৬ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

 

হামলার সময় সেখানে “ট-ব্লক বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির” একটি নিয়মিত মিটিং চলছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিটিং চলাকালীনই আওয়ামী লীগ-সমর্থিত প্রভাবশালী একটি চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

 

শাহীনুজ্জামানের উপর হামলার সময় তার মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ অর্থ ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয়। তিনি শারীরিকভাবে আহত হন এবং রাজনৈতিক ও সামাজিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ উঠেছে।

 

শাহীনুজ্জামান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মিরপুর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, রূপনগর থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এবং রূপনগর থানা বিএনপির সক্রিয় সদস্য।আওয়ামী লীগের দেওয়া ২০১৩, ২০১৭ ও ২০২২ সালে তাকে একাধিকবার মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়।

 

বর্তমানে তিনি “ট-ব্লক ছাত্র ও যুব সমাজ” নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

 

এলাকাবাসীর অভিযোগ, হামলার সঙ্গে শেখ মেহেদী, রুবেল গোলদার, গিটু রহিম, রাকিব, আল-আমিন ও ফল জাহিদসহ স্থানীয় একাধিক চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী জড়িত।

 

ঘটনার পর রাতেই ভুক্তভোগী শাহীনুজ্জামান মামলা করতে রূপনগর থানায় যান, কিন্তু দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) স্যার উপস্থিত না থাকায় মামলা গ্রহণ করা হয়নি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি ও তার পরিবার। এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেওয়ায় তারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

 

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঘটনাস্থলে গিয়ে আহত নেতার খোঁজখবর নিয়েছেন এবং দলীয়ভাবে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

আক্রান্তের সমর্থক ও এলাকাবাসী এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991