শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রেলওয়ের গাছ বলে তুলে এনে বেচে দিলেন কর্মকর্তা সুমন বসু 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৩১ বার পঠিত

লিমন হোসেন স্টাফ রিপোর্টারঃ

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যশোর অভিমুখে খামারমুন্দিয়া রেলগেট থেকে ৪০ গজ সামনে খামারমুন্দিয়ার মধ্যপাড়ার পশ্চিমপাশে গাজিবাড়িসংলগ্ন শরিফুল ইসলামের ৭ শতাংশ জমি ঘেষে রয়েছে রেলওয়ের জমি ও রেললাইন।শরিফুল ইসলাম তার জমির সীমানা দিয়ে আনুমানিক ১২ বছর আগে ১১ টি মেহেগুনী গাছ লাগান।আনুমানিক এক বছর আগে সেখানে থাকা সবচেয়ে বড় মেহেগুনী গাছটি বিক্রি করেন।এ খবর মোবারকগঞ্জ রেলওয়ের উর্ধতন উপসহকারী প্রকৌশলী/পথ সুমন কুমার বসু জানতে পেরে দুইজন স্টাফ পাঠিয়ে ঐদিনই গাছ জব্দ করে রেল স্টেশনে এনে নিজ অফিসের প্রাচীর ঘেষে ফেলে রাখেন।পরের দিন সুমন কুমার বসু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জমি ও গাছ মালিকের ছেলে রাশেদুজ্জামানের(৩৫) সাথে কথা বলেন।এর কিছুদিন পরেই সুবিধামত সময়ে স্টেশনে ফেলে রাখা ঐ গাছ সুগার মিল রোডের রবির কাঠ গোড়ায় কাঠব্যাবসায়ী শীতল বাবুর কাছে গোপনে তিনি লোকমারফত বিক্রি করে দেন বলে জানা যায়। বিক্রিত গাছ পি ডাব্লু অফিসের পাশ থেকে দিনে দুপুরে কাঠগোলায় নিয়ে যাওয়া হয়।এরপর তিনি দীর্ঘ দিনের জন্য চট্টগ্রামে ট্রেনিং এ চলে যান।

মোবারকগঞ্জ রেলওয়ের চৌকিদার জিহাদ ও রমজানের সাথে কথা বলে জানা যায়, গাছের ব্যাপার টা তারা জানত এবং দেখেছে।কিন্তু গাছ কবে, কখন, কিভাবে প্রাচীরের পাশ থেকে উধাও হয়ে গেলো তা তারা দেখেনি জানেও না ।

গাছ মালিক শরিফুল ইসলামের ছেলে রাশেদুজ্জামান জানান,গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি।আমার জানা মতে এই গাছ আমার জমির মধ্যেই পড়বে ।গাছ বিক্রির পর কাটা হলে রেলওয়ের লোক রেলওয়ের গাছ বলে নিয়ে যান।পরে সুমন কুমার বসু আমাকে এসে বলেন,অসুবিধা নেই গাছ আমার অফিসে আছে।জমি মাপ যোগ করে আমার স্যারেরা সিদ্ধান্ত জানাবেন।তখন গাছ আপনি পেলে আপনাকে ফেরত দেওয়া হবে।এতদিন হয়ে গেলো উনি আমাকে কিছুই জানায়নি। শুনেছি গাছ নাকি উনি বেচে দিয়েছেন।তাই যদি হয় তাহলে আমি উনার নামে আইনগত ব্যাবস্থা নিব।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে মোবারকগঞ্জের উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী পথ সুমন কুমার বসু গাছটি লোক মারফত খামারমুন্দিয়া থেকে উঠিয়ে এনে তার অফিসের পাশে রাখার কথা স্বীকার করলেও বিক্রির কথা অস্বীকার করেন। ট্রেনিং এ থাকার কারণে এব্যাপারে তিনি আর কিছুই জানেন না বলে জানান।

বাংলাদেশ রেলওয়ের ডিএন-১(পাকশি) নাজিম কায়সার জানান,আপনার মধ্যমে জানলাম।তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991