বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোজার শুরুতেই রাজশাহীর ফল বাজারে দামে আগুন

মারুফ আহমেদ 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

মারুফ আহমেদ রাজশাহীঃ
রোজার শুরুতেই রাজশাহীর বাজারের সব ধরনের ফলের দাম বেড়ে গেছে। গতকাল সোমবার নগরীর সাহেববাজার, কোর্টবাজার ও শালবাগান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। এ নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, তাদের কিনতে হয়েছে বেশি দামে। তাই বিক্রিও করছেন বেশি দামে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি ফলের দাম ১০-৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

যেমন তরমুজের দাম গত শনিবার ছিলো ৩৫-৪০ টাকা কেজি। রোজার প্রথম দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০-৫০ টাকা কেজিতে। আপেল ১৮০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৪০ টাকা, বাসপাতি ২১০ থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকায়। খেজুর গত বছরের তুলনায় এবার কেজি প্রতি দাম বেড়েছে ৪০-৫০টাকা। রোববার সাহেববাজারে ১৮০-৮৫০ কেজি দরে খেজুর বিক্রি করতে দেখা যায়।

শুধু তাই নয়, কমলা ২০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৪০ টাকায়। মালটা বিক্রি হচ্ছে ১৮০-১৯০টাকা কেজি দরে। বেদানা ৩০০ থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা কেজি দরে।
সাহেববাজারের ফল ব্যবসায়ী রাব্বি বলেন, কয়েকদিন ধরে তাদের ফল কিনতে হচ্ছে আগের চেয়ে বেশি দামে। তাই বাধ্য হয়ে তাদেরও একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তরমুজ বিক্রেতারা জানান,হঠাৎ করে শনিবার তরমুজের নতুন চালানে মূল্য বৃদ্ধি পাওয়ায় তাদের বর্ধিত মূল্যে বিক্রি করতে হচ্ছে।

সাহেব বাজারে ফল ক্রেতা মোঃ রেজাউল বলেন, সারাদিন রোজা রাখার পরে তো আর ডাল ভাত খেয়ে ইফতার করা যায় না। তাই পরিবারের সদস্যদের জন্য একটু ফল নিতে এসে আহম্মক সেজে গেছেন। প্রতিটি ফলের মূল্য ২০-৫০ টাকা কেজিতে বেড়ে গেছে। কর্তৃপক্ষের বাজার মনিটরিং করা দরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991