শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

রৌমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী জয়ী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৮৮ বার পঠিত

 

শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী
(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২২হাজার ২১৯ ভোট। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট।বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এমদাদুল হক এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় ৪ হাজার ৬২৭ ভোটের ব্যবধানে ঘোড়া প্রতীকে জয়ী হয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৫৭ হাজার ১৫০। এরমধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ১৭৩ এবং নারী ভোটার ৭৭হাজার ৯৭৭ জন। ৬৯টি কেন্দ্রের ৪৭৮টি বুথে ইভিমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটার উপস্থিতি সংখ্যা শতকরা ৪১ভাগ।

উল্লেখ্য যে,চলতি বছরের ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ’র আকষ্মিক মৃত্যুতে পদটি শূণ্য ঘোষণা করা হয়।এরপর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991