শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

র‌্যাবের অভিযানে পাথরঘাটায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪০৭ বার পঠিত

 

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প এর বিশেষ অভিযানে ১০ কোটি টাকা মুল্যের ভারতীয় শাড়ী পাচারের মামলায় অভিযুক্ত আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য মোঃ জামাল হোসেন (৪৩) কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব পটুয়াখালী কার্যালয় সুত্রে জানা যায়,র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০৫/১০/২০২২ইং তারিখে বরগুনা জেলার পাথরঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

ঘটনার বিবরণে জানা যায় যে, গত বছর ২৪/১১/২০২১ইং তারিখ কোস্টগার্ড ভোলা সদর মডেল থানাধীন তুলাতলিস্থ মেঘনা নদীর মধ্যে একটি বাল্কহেড সার্চ করলে বিপুল পরিমান প্লাস্টিক এবং পাটের বস্তাভর্তি অবৈধ ভারতীয় চোরাচালানকৃত কাপড়ের গাইট পায় যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা এবং ভোলা জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে।

কয়েকজন আসামী ধরা পড়লেও কিছু আসামী পলাতক ছিল।পলাতক আসামীকে ধরার জন্য র‌্যাবের একটি টিম দীর্ঘদিন যাবত ছায়া তদন্ত করতে থাকে এবং গোপন সংবাদের ভিত্তিতে ০৫/১০/২০২২ ইং আনুমানিক ১৪:৪০ ঘটিকার সময় জানতে পারে যে,বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বড় পাথরঘাটার মাষ্টার বাড়ী এলাকায় (ভোলা জেলার সদর মডেল থানার মামলা নং-৫২, তারিখ ২৪/১১/২০২১ইং) প্রায় ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি পাচারের মামলায় অভিযুক্ত আন্তর্জাতিক চোরাচালন চক্রের অন্যতম সক্রিয় সদস্য অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল আনুমানিক ৫:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জামাল হোসেন (৪৩), পিতা-মৃত নাজেম গোলদার,সাং-বড় পাথরঘাটা,থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে,চোরাচালানের অভিযোগে ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে ভোলা জেলার সদর মডেল থানায় (মামলা নং-৫২, তারিখ ২৪/১১/২০২১ইং) জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991