সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

র‍্যাবের অভিযানে চাকুরীতে নিয়োগের ভূয়া কাগজসহ ০১ জন প্রতারক গ্রেফতার

রাশিদুল ইসলাম রাজশাহীঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৪৮৯ বার পঠিত

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভুক্তভোগী মোঃ তারিফ রব্বানী কাছ থেকে র‌্যাব-৫, রাজশাহী অফিসে একটি প্রতারণার অভিযোগ করেন।

রাজশাহী জেলার বাগমারা থানাধীন বড়সগুনা গ্রামে অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাবুল হোসেন বাবু (৪১) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প।

গত শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার বাগমারা থানার বড়সগুনা গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে

ভুক্তভোগী মোঃ তারিফ রব্বানী (৩৮), পিতা-মৃত আঃ জব্বার সরদার, সাং-জামলই (মঙ্গলপুর), থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী এর নিকট হইতে র‌্যাব-৫, রাজশাহী অফিসে একটি প্রতারণার অভিযোগ প্রাপ্ত হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা জানতে পারে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজশাহী জেলার বাগমারা থানাধীন বড়সগুনা গ্রামে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বাবুল হোসেন বাবু (৪১), পিতা-মৃত সদর উদ্দিন, মাতা-মৃত রাহেলা বিবি, সাং-বড়সগুনা, থানা-বাগমারা, জেলা-রাজশাহী‘কে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামী মোঃ বাবুল হোসেন বাবু (৪১) স্বীকার করে ও বলে যে, প্রতারণার মাধ্যমে প্রাইমারি সহকারী শিক্ষক পদে ১৪,০০,০০০/-(চৌদ্দ লক্ষ) টাকার বিনিময়ে সরকারী চাকুরী পাইয়া দিবে মর্মে ভুক্তভোগী‘কে প্রস্তাব দেয়। পরবর্তীতে ভুক্তভোগী মোঃ তারিফ রব্বানী (৩৮), পিতা-মৃত আঃ জব্বার সরদার, সাং-জামলই (মঙ্গলপুর), থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী এর নিকট হইতে ব্যাংক চেক ও নগদ সর্বমোট = ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা গ্রহণ করেছে। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে বিভিন্ন এলাকার ও বিভিন্ন লোকের নিকট হতে টাকার বিনিময়ে চাকুরী দেবার প্রলোভন দেখাইয়া টাকা-পয়সা গ্রহণ করিয়াছে। এছাড়াও আসামী মোঃ বাবুল হোসেন বাবু (৪১) ভুক্তভোগীর পার্শ্ববর্তী গ্রামের জনৈক মোঃ রবিউল ইসলাম (২৩), পিতা- আঃ রাজ্জাক, মাতা-মোছাঃ কাজল রেখা, সাং-রামগুইয়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী এর নিকট হইতে প্রাইমারী স্কুলের পিয়ন এবং পরে সেনাবাহিনীর ষ্টেশন হেড কোয়ার্টারে সিভিল “অফিস সহায়ক” পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখাইয়া কয়েক ধাপে নগদেসর্বমোট=৯,৬৮,০০০/- (নয় লক্ষ আটষট্টি হাজার) টাকা হাতিয়ে নিয়েছে এবং মোঃ রবিউল ইসলাম (২৩)‘কে সেনাবাহিনীর ষ্টেশন হেড কোয়ার্টারে সিভিল “অফিস সহায়ক” পদে একটি ভূয়া নিয়োগপত্র প্রদান করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় প্রতারণা আইনে মামলা দায়ার করা হয় ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991