শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজের তিনদিন পর উদ্ধার মা ছেলে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৬২ বার পঠিত

স্পেশাল করেসপন্ডেন্টঃ
নিখোঁজ নয়, পারিবারিক কলহের জের ধরে ছেলে মেহেদি হাসানকে নিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ রোকসানা আক্তার ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন৷পুলিশ বলছে, মেঝেতে পড়ে থাকা রক্ত মানুষের নয়। ওই পরিবারকে বিপদে ফেলতেই অন্য কেউ এ রক্ত মেঝেতে ফেলে যায়। রক্ত খুব দুর্গন্ধযুক্ত ছিল।শুক্রবার ১৩ মে বেলা ১১টার দিকে এসব তথ্য জানান, রামগতি থানার ওসি আলমগীর হোসেন। এর আগে সকালে রামগতি উপজেলার চর আলী আকবর গ্রামের হাজিরহাট এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার ১১ মে সকালে ঘুম থেকে উঠে ছেলে হাসানকে নিয়ে তার মা রোকসানা পালিয়ে যায়। পরে তারা চট্টগ্রাম এক নিকটাত্মীয়ের বাসায় উঠেন। গৃহবধূর বাবার বাড়ি একজনকে জিজ্ঞেস করলে তিনি সত্যতা স্বীকার করেন। পরে নিজ থেকেই বৃহস্পতিবার ১২ মে রাতে ছেলেকে নিয়ে রোকসানা প্রথমে নোয়াখালী ও পরে রামগতির চর আলী আকবর গ্রামের হাজিরহাট এলাকার এক আত্মীয়ের বাড়িতে আসে। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। রোকসানা উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের দিনমজুর আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ১০ মে রাতে খাওয়া শেষে আনোয়ার ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা ছেলে সন্তান নিয়ে এক সাথে ঘুমিয়ে পড়ে। রাতে ২ জনের কথা কাটাকাটি হয়। পরে সকালে ঘুম থেকে উঠে ছেলে মেহেদিসহ রোকসানাকে বিছানায় দেখা যায়নি। এতে আশপাশে খুঁজেও তাদের সন্ধান মেলেনি। বিষয়টি আনোয়ার প্রতিবেশিদেরকেও জানায়। একপর্যায়ে আশপাশের লোকজন ঘরে এসে মেঝেতে রক্ত দেখতে পায়। এতে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ৭ জনকে আটক করা হয়। পরে ৬ জনকে ছেড়ে দিয়ে গৃহবধূর স্বামী আনোয়ারকে আটকে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991