বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘরে বৃদ্ধ স্বামী-স্ত্রী অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

মো. রবিউস সানী আকাশ:

লক্ষ্মীপুরে একটি তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে আবু সিদ্দিক (৭৫) ও আতরের নেছা (৬৫) নামে বৃদ্ধ স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের চৈই মিঝি বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যাকারিরা ৪/৫ দিন পূর্বে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরে রেখে বাহিরে তালাবদ্ধ করে যায় বলে ধারণা পুলিশের।

নিহত বৃদ্ধ আবু ছিদ্দিক একই বাড়ির মৃত আমিন উল্যার ছেলে। নিহত স্বামী-স্ত্রীর শরীরের অধিকাংশ অংশই গলে দূর্গন্ধ বের হচ্ছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শাকচর ছৈই মিঝি বাড়িতে বৃদ্ধ আবু ছিদ্দিক স্ত্রী নিয়ে একাই বসবাস করে আসছেন কয়েকদিন পূর্বে একই বাড়ির অন্য হিস্যার গিয়াস উদ্দিন নামে এক ব্যাক্তির নিকট বৃদ্ধ আবু ছিদ্দিক তার ভাইয়ের সাথে যৌথভাবে ৭শতাংশ জমি বিক্রি করেন। গত শুক্রবার ওই জমির পরিমাপেও অংশ নিয়েছিলেন তিনি। ঘটনার দিন সন্ধ্যায় বিক্রিকৃত জমি রেজিষ্ট্রেশন করার জন্য বৃদ্ধার জাতীয় পরিচয়পত্রের কপি আনতে জান গিয়াস উদ্দিনসহ দুজন। এসময় ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে বাড়ির কলাপসিবল গেইট খুলতে গিয়ে দেখেন তালাবদ্ধ এবং ঘরের ভেতর থেকে পচা দূর্গন্ধ বের হচ্ছে। পরে বিষয়টি স্থানীয়দের সহযোগিতায় পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে ভবনের ভেতরে ঢুকে খাটের উপর আবু ছিদ্দিক ও তার স্ত্রী আতরের নেছার অর্ধগলিত লাশ দেখতে পান। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় সদর থানা পুলিশ।

শাকচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক হোসেন মেম্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধ আবু ছিদ্দিক ও স্ত্রী আতরের নেছার সংসারে কোন সন্তান নেই। আবদুর রহিম নামে তাদের একজন পালিত সন্তান আছে। তবে বিয়ের পর বৌ নিয়ে শ্বশুর বাড়িতে থাকে সে। একা বাড়িতে কে বা কাহারা তাদের হত্যা করে রেখে গেছে বলে ধারণা করেন তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ধারণা করা হচ্ছে কয়েকদিন পূর্বেই হত্যাকারী ছাদের সিড়ির দরজা দিয়ে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনকে শ্বাসরোধে হত্যা করে রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কাউকে সনাক্ত কিংবা আটক করা হয়নি। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991