শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ঘোষনা
তাঁতীদল কেন্দ্রীয় নির্বাচনী উপ-কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় আহ্বায়ক ড. মাইনুল ইসলাম নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তা ঘটনায় অভিযুক্ত হান্নান গ্রেফতার, ধর্মের অপব্যবহার ও তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের ৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল

লালপুরে ঠিকাদারের অবহেলায় কোটি টাকার রাস্তার বেহাল দশা

মোঃ মিঠুন ইসলাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে ২৭ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ২৮ই ডিসেম্বর চংধূপইল ইউনিয়ন থেকে লালপুর ইউনিয়নের মাধবপুর ঠাকুরমোড় পর্যন্ত এবং রামকৃষ্ণ পুর চিনিবটতলা থেকে বিলমাড়িয়া পর্যন্ত এই দীর্ঘ ৩৯ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়। প্রায় দেড় বছর আগে এ রাস্তার কাজের উদ্বোধন করা হলেও ঠিকাদারের অবহেলায় রাস্তার কাজের কোনো অগ্রগতি হয়নি বলে ভূক্তভূগী এলাকাবাসী বাকনা গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে সুমন ইসলাম ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিন আগে রাস্তাটির কাজ করার উদ্দেশ্যে পিচ তুলে দিলেও কোনো ধরনের সংস্কার না করায় আরো বেশি দূর্ভোগে পড়েন স্থানীয় এলাকাবাসী , রাস্তাটি এভাবে রাখাই রাস্তার খোয়া উঠে রাস্তার অবস্থা আরো বেশি খারাপ হয়, এতে রাস্তায় আরো বেশি ধোলা বালির সৃষ্টি হয় ,ধোলা বালি বাতাসের মাধ্যমে চালকের চোখে মুখে পড়ায় চালকরা গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে দূর্ঘটনার মতো ঘটনা ঘটে। লালপুরের সব চেয়ে ব্যস্ততম রাস্তা বলা হয় লালপুর থেকে বিলমাড়িয়াগামী রাস্তাটিকে, লালপুর উপজেলার সকল ইট ভাটা গড়ে উঠেছে এ রাস্তা কেন্দ্রীক ,ইট ভাটার সকল গাড়ী ট্রাক্টর,পাওয়ার টিলার এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে এবং লালপুরের সিংহ ভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল । লালপুরের পদ্মার চর এ রাস্তা কেন্দ্রীক হওয়ায়, পদ্মার চরে যত ধরনের ফসল উৎপাদন করা হয়ে থাকে সে সকল আবাদি ফসল বহন করা হয় এ রাস্তা দিয়ে ।এবং পদ্মার চরের সকল আঁখ নর্থ বেঙ্গল সুগার মিলে নিয়ে যাবার একমাত্র রাস্তা এটি। তাছাড়া বাকনা, মোমিনপুর,মহরকয়া ,বিলমাড়ীয়া,ভেল্লাবাড়িয়া,দুড়দুড়িয়া সহ নাওয়া পাড়া, চাঁনপুর সকল এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা এটি । সিংগেল রাস্তাটিতে এতো পরিমাণ চাপের কারণে জনগণ হিমসিম খাওয়ায় রাস্তাটিকে ৪ ফুট বৃদ্ধি করার প্রস্তাব আসলেও কোনো রকম ভাবে ৪ ফুট খনন করে রাস্তাটি বৃদ্ধি করলেও নিম্নমানের ইট, বালি, খোয়া দেওয়ার অভিযোগ তুলেন স্থানীয় এলাকা বাসী। রাস্তার কাজ কয়েক দিন করলেও নিয়মিত কাজ হয় না বলে জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991