শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

লালপুরে বেসরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের লালপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চিকিৎসকের অনুপস্থিতিতে নার্স ও আয়া দিয়ে প্রসব করানোর পর এক নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে গত ১৯ জুন। দক্ষিণ লালপুর এলাকার বাসিন্দা ফয়সাল খানের স্ত্রী জাহানারা খাতুন (৩১) গর্ভবতী অবস্থায় ভর্তি হন লালপুর উপজেলার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে। তিনি হাসপাতালের চিকিৎসক ডা. ফারজানা ইসলাম বিভার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তবে সন্ধ্যার পর তার প্রসব ব্যথা বেড়ে গেলে কর্তব্যরত নার্স ও আয়ারা চিকিৎসকের অনুপস্থিতিতেই প্রসব করান।

নবজাতক জন্ম নিলেও তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হয়। পরে শিশুটিকে রাজশাহীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে পরদিন সকালে সে মারা যায়।

নবজাতকের স্বজনরা জানান, অবহেলার ফলে নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের দাবি, চিকিৎসকের গাফিলতি ও হাসপাতালের অনিয়মিত ব্যবস্থাপনাই এই মৃত্যুর জন্য দায়ী।

এ ঘটনায় নিহত নবজাতকের মা জাহানারা খাতুন ২২ জুন রাত ১১টার দিকে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে পদ্মা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুলতানুজ্জামান টিপু (৫০), চিকিৎসক ফারজানা ইসলাম বিভা (৩৭) ও নার্স জান্নাত আক্তার (২৪)-এর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991