
মো: নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার:
ভোলা জেলার লালমোহনে বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, সকাল ১০ ঘটিকায় লালমোহন উপজেলা পরিষদের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি মরহুম এ. কে. এম. নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করেন।
জিয়ারতে অংশ নেন ১১৭ ভোলা-৩ লালমোহন-তজুমুদ্দিন আসন থেকে ছয়বারের সাবেক সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি’র স্ট্যাটিং কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মরহুমের কবর জিয়ারত করে ফাতেহা পাঠ করেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
এ সময় মেজর হাফিজ এর সঙ্গে উপস্থিত ছিলেন মেজর হাবিব সাহেব, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মরহুমের পরিবার ও আত্মীয়-স্বজন।
মেজর হাফিজ বলেন, “মরহুম অধ্যক্ষ নজরুল ইসলাম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বদা জনগণের সুখ-দুঃখে পাশে ছিলেন। তিনি একজন সদালাপী, সৎ ও আদর্শবান ব্যক্তি ছিলেন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”