শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

লালমোহন উপজেলাবাসির দোয়া কামনা করেছেন আমজাদ হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২১২ বার পঠিত

লালমোহন ভোলা প্রতিনিধি :   মো: আমজাদ হোসেন, ১৯৭৫ সালের ২১ সেপ্টেম্বর ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড আফাজ উদ্দিন খান বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ্ব মো: হারুনর রশীদ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা রিজিয়া বেগম গৃহিনী। ৩ ভাই ও ৫ বোনের মধ্যে আমজাদ হোসেন চতূর্থ। ছোট বেলা থেকেই বাবার মতো মানবসেবা ভালো লাগতো তার।

আমজাদ হোসেন ১৯৯১ সালে পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৮৯সালে আমজাদ হোসেন যখন নবম শ্রেণির ছাত্র, তখন থেকেই সাংবাদিকতায় হাতেখড়ি তার। তারই ধারাবাহিকতায় ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর দুইবার লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালনের পাশাপাশি মানবসেবাধর্মী সংগঠন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ও জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং হিউম্যান এইড লিটারেচার কাউন্সিলের সভাপতি, জাতীয় দৈনিক শ্যামবাজার পত্রিকার নিউজ এডিটর পদে দায়িত্ব পালন করছেন আমজাদ হোসেন।
ছাত্রজীবন থেকে মানবসেবা করার প্রত্যায় নিয়ে বেড়ে ওঠা আমজাদ হোসেন বর্তমানে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে মোঃ আমজাদ হোসেন বলেন, প্রায় তিনযুগ পর্যন্ত সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছি। এতে করে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991