শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে বিজয় মাসের আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদকঃ- “বিজয়ের মাসে ক্রমবর্ধমান সন্ত্রাস ও নৈরাজ্য: সংবাদকর্মীদের করণীয় কি” শীর্ষক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে।

গত ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় লালমোহন ওয়েস্টার্নপাড়ায় অবস্থিত মিডিয়া ক্লাব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ, এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মিজান হাওলাদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ভোলা জেলা কমিটির প্রেসিডেন্ট, লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক ও কবি শাহাবুদ্দিন রিপন শান।

সভায় মূল্যবান বক্তব্য রাখেন লালমোহন মিডিয়া ক্লাবের সহ-সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ এর লালমোহন প্রতিনিধি শিক্ষাবিদ মিজান পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক একুশে নিউজ এর স্টাফ রিপোর্টার জসিম মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকারকর্মী জাকির হোসেন জুয়েল, অর্থ ও দপ্তর সম্পাদক এমরান হাসান আলীম, সদস্য হাসনাইন মুরাদ, মাতৃজগত টিভির লালমোহন প্রতিনিধি মাসুম বিল্লাহ জুয়েল, নতুন সদস্য পদপ্রার্থী কবি সহসুপার মাওলানা মোঃ নেছার উদ্দিন, শিক্ষাবিদ মাওলানা মোঃ জিয়াউর রহমান, দৈনিক সমাবেশ এর লালমোহন প্রতিনিধি ক্রীড়াবিদ ও বীরমুক্তিযোদ্ধার সন্তান মতিউর রহমান কাজল এবং দৈনিক তারুণ্যের বার্তার লালমোহন প্রতিনিধি মোহাম্মদ জিহাদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী বাহারুল ইসলাম, সমাজকর্মী আবুল হাসান সুমন, রেদোয়ান আহমেদ ও সাংবাদিক মোঃ আমীর হোসেন।

প্রধান অতিথি সিনিয়র প্রভাষক ও কবি রিপন শান তার বক্তব্যে বলেন,”দেশ ও দশের সর্বস্তরে রাজনৈতিক প্রতিহিংসার আগুন জ্বলছে।
এ আগুন থামাতে না পারলে ঘরে ঘরে আবারো গৃহযুদ্ধ শুরু হতে পারে। একজন ফ্রন্টলাইন জুলাইযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা যেমন দুঃখজনক, তেমনি দেশের শীর্ষ দুটি গণমাধ্যমকে পুড়িয়ে নিশ্চিহ্ন করা চরম অচলাবস্থা ও বিকৃত মানসিকতার পরিচায়ক।
আমরা জাতি হিসেবে খুবই দুর্ভাগা। নিজেদের অস্তিত্ব ও আত্মপরিচয় আমরা বারবার নিজেরাই নষ্ট করছি।

এ দেশে বীরমুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিতে আজ আমি ভীষণ লজ্জিত। মুক্তচিন্তার সাংবাদিক ও বুদ্ধিজীবীদের উপর চলমান আচরণ এই লজ্জাকে আরও তীব্র করেছে। প্রিয় গণমাধ্যমকর্মীগণ, লালসবুজের বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।”

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991