সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

লালমোহন মিডিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত  

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :

গণমাধ্যম জীবনের আয়না, সংবাদকর্মী জাতির বিবেক – এই প্রত্যয়ে দেশ ও দশের কল্যাণে সোচ্চার ভোলার লালমোহনের সামাজিক সাংবাদিক সংগঠন লালমোহন মিডিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার বিকেলে লালমোহন পৌরশহরের ওয়েস্টার্ন পাড়ায় অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে, এডহক কমিটির আহবায়ক প্রভাষক তারেকুল ইসলাম খালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন- লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মাতৃজগতের ডেপুটি ম্যানেজিং এডিটর ও দৈনিক ভোরের আকাশের কোস্টাল করেসপন্ডেন্ট প্রভাষক কবি রিপন শান , দৈনিক বরিশালের কথার উপদেষ্টা সম্পাদক শিক্ষাবিদ জাকির হোসেন খাঁন, লালমোহন কলোজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও লালমোহন বাদশা মিয়া একাডেমির চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক সহ লালমোহন মিডিয়া ক্লাব নেতৃবৃন্দ।
সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী এডহক কমিটি বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য লালমোহন মিডিয়া ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । দৈনিক আলোচিত কণ্ঠের লালমোহন প্রতিনিধি প্রভাষক মোসলেউদ্দিন মুরাদকে সভাপতি, দৈনিক আমাদের বরিশালের লালমোহন প্রতিনিধি মিজান হাওলাদার কে সাধারণ সম্পাদক, দৈনিক ভোলার বাণীর লালমোহন শহর প্রতিনিধি জাকির হোসেন জুয়েল কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন- সহ-সভাপতি # মোঃ মিজান পাটোয়ারী (দৈনিক আজকের বসুন্ধরা), যুগ্ম সাধারণ সম্পাদক # জসিম মাতাব্বর (দৈনিক একুশে নিউজ), অর্থ ও দপ্তর সম্পাদক # এমরান হাসান আলীম (দৈনিক মাতৃজগত), সিনিয়র নির্বাহী সদস্য # রিপন শান (দৈনিক ভোরের আকাশ), নির্বাহী সদস্য # তারেকুল ইসলাম খালেক (দৈনিক একুশে নিউজ) , নির্বাহী সদস্য # মোঃ মোজাম্মেল হক (দৈনিক দেশের খবর) প্রমুখ। সাধারণ সভার প্রথম পর্বে লালমোহন মিডিয়া ক্লাবের সদস্যপদের জন্য আবেদনকারী ৩ জন গণমাধ্যমকর্মীকে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্লাবের সাধারণ সদস্যপদ প্রদান করা হয় । এরা হলেন : দৈনিক বরিশালের কথার উপদেষ্টা সম্পাদক মোঃ জাকির হোসেন খাঁন, দৈনিক আজকের খবরের স্টাফ রিপোর্টার মাকসুদ আলম ভূঁইয়া ও দৈনিক স্বাধীন ভোরের লালমোহন প্রতিনিধি মোঃ হাসনাইন মুরাদ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991