শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

হাসান তারেক
সিনিয়র রিপোর্টার :-

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. শফিকুল ইসলাম (৩৮), ওরফে সাইদুল্লাহ। তিনি পদুয়া ইউনিয়নের লালারখিল ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র আইনে লোহাগাড়া থানায় মোট ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991